ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রি হিসেবে চায় এলাকাবাসী মুক্তিযুদ্ধ প্রসঙ্গে জামায়াত ইসলাম: ওয়ালিউদ্দিন তানভির আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম : সালাহউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩ বাহিনীর প্রধান রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শিবচরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ আ.লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব যে কারণে স্বর্ণের দামে বড় পতন

হরিণের ৪৫ কেজি মাংস জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
103

স্টগার্ডের হাতে জব্দ হরিণের মাংস। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হরিণের ৪৫ কেজি মাংস ও ১২টি পা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কৈখালীর সদস্যরা শ্যামনগর থানার পার্শেখালী ব্রিজসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা মাংস ও হরিণের পা পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেংরাখালী টহল ফাঁড়ির বন বিভাগ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলে প্রায়ই অসাধু চক্র হরিণ শিকার ও মাংস পাচারের সঙ্গে জড়িত থাকে। বন বিভাগ ও কোস্টগার্ডের তৎপরতায় এসব অপরাধ দমনে সাম্প্রতিক সময়ে অভিযান জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হরিণের ৪৫ কেজি মাংস জব্দ

আপডেট সময় : ০৬:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫