ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রি হিসেবে চায় এলাকাবাসী মুক্তিযুদ্ধ প্রসঙ্গে জামায়াত ইসলাম: ওয়ালিউদ্দিন তানভির আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম : সালাহউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩ বাহিনীর প্রধান রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শিবচরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ আ.লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব যে কারণে স্বর্ণের দামে বড় পতন

শিবচরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশের মতো মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনেও শুরু হয়েছে লিফলেট বিতরণ কার্যক্রম।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শিবচর উপজেলা বিএনপি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সম্ভাব্য প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লা।

শিবচর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বাজার ও জনবহুল এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন। বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল উদ্দেশ্য ও বার্তা তুলে ধরতে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

কর্মসূচির সময় কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়—এটি জনগণের মুক্তির সনদ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফেরাতে এই কর্মসূচি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে।”

তিনি আরও বলেন, “শিবচরের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে।লিফলেট বিতরণ শেষে কামাল জামান নুরুদ্দিন মোল্লা ও দলের নেতাকর্মীরা শিবরায়ের কান্দি কবরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন। সেখানে তিনি স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। বিএনপি নেতারা বলেন, এ ধরনের গণসংযোগের মাধ্যমে জনগণের কাছে দলের বার্তা আরও স্পষ্টভাবে পৌঁছে যাচ্ছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিবচরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আপডেট সময় : ১০:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫