ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রি হিসেবে চায় এলাকাবাসী মুক্তিযুদ্ধ প্রসঙ্গে জামায়াত ইসলাম: ওয়ালিউদ্দিন তানভির আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম : সালাহউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩ বাহিনীর প্রধান রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শিবচরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ আ.লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব যে কারণে স্বর্ণের দামে বড় পতন

টাকা দিয়ে নিজের লাইফস্টাইল পরিবর্তনের চেয়ে কারো জীবন বদলে দিন: বরুণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের স্পিনার বরুণ চক্রবর্তী। ছবি: পিটিআই

আইসিসি টি-টোয়েন্টি র‌াঙ্কিংয়ে বরুণ চক্রবর্তী এখন এক নম্বর বোলার। তবে এখনও তিনি আছেন সেই আগের মতোই। এখনও মধ্যবিত্ত মানসিকতা নিয়েই জীবন যাপন করেন। ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন’ অনুষ্ঠানে এসব নিজেই জানিয়েছেন বরুণ।

বরুণ চক্রবর্তী ছিলেন একজন উইকেটকিপার। তবে উইকেটের পেছনে দাঁড়ানোর খুব একটা সুযোগ তিনি পেতেন না। এরপর রাজ্য দলে বেশ কয়েকবার সুযোগ না পাওয়ায় ক্রিকেটই ছেড়ে দিয়েছিলেন। 

এরপর গল্প লিখেছেন, অভিনয় করেছেন, স্থাপত্যবিদ্যায় ডিগ্রি নিয়েছেন। ২০১৭ সালে স্থাপত্য অফিস খুলেছিলেন। তবে এতকিছু করলেও তার মন পড়ে ছিলো সেই ক্রিকেটেই। তখন আবারও তিনি ক্রিকেটে ফিরলেন, তবে সেবার ফিরেছিলেন পেসার হিসেবে। কিন্তু চোটের কারণে তিনি হয়ে গেলেন স্পিনার। আর সাফল্য এলো সেই স্পিনার হয়েই। আমি অভাব দেখেছি। ফিক্সড ডিপোজিট ছাড়া আমি কোথাও টাকা জমাতে পারিনি। আমার মানসিকতা এখনো মধ্যবিত্ত। অর্থ কত শক্তিশালী, তা আমি জানি। কোনো কিছু খুব শক্তিশালী হলে তার পূর্ণ সদ্ব্যব্যবহার করতে হয়। আমার মনে হয়, টাকা দিয়ে নিজের লাইফস্টাইল পরিবর্তনের চেয়ে আপনি অন্য কারও জীবন পরিবর্তন করতে পারেন। এটা আরও বেশি শক্তিশালী। অনেক বেশি খরচ করলে আমার নিজেকে দোষী মনে হয়। আমি যদি ৩০ বা ৪০ লাখ রুপির ঘড়ি কিনি, সেই টাকা দিয়ে কারও দুই বা তিন পুরুষের জীবন পরিবর্তন করা যায়।’   

বরুণ আরও বলেন, ‘একটা ঘড়ি কিনেছিলাম, যেটার দাম তিন লাখ বা এর আশেপাশে। এটা আমাকে ভেতর থেকে শেষ করে দিয়েছে। আমি জানি, কিছু মানুষ আছে, যারা ব্যয়বহুল জিনিস কিনতে পছন্দ করে। কিন্তু আমি যাদের সঙ্গে বড় হয়েছি, তাদের অনেকে খাবার ডেলিভারি দেয় বা এ ধরনের কাজ করে। এসব পরে আমি ওদের সঙ্গে দেখা করবো, এটা কল্পনাও করতে পারি না। মনে হয়, ওদের অসম্মান করছি। আমি এভাবে ভাবি, কাউকে বিচার করছি না।’ 

মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার পার্থক্য নিয়েও কথা বলেছেন বরুণ। ‘রোহিত শর্মার কথা বলতে গেলে বলতে হবে তিনি খুব কৌশলী। তিনি এমনটা বলেন, এটা করার চেষ্টা করো, পুরোনো বলে বল করো, আরও বেশি বাঁক পাওয়া যাবে, এসব কিছু। বিরাট কোহলি শুধু আপনাকে মন থেকে অনুপ্রাণিত করবে এবং ভেতরে সাহস ও শক্তি জোগায়। পরিস্থিতি যতই অসম্ভব মনে হোক না কেন, শুধু জয়ের জন্য চেষ্টা করো। তিনি (কোহলি) সেই শক্তি নিয়ে আসেন। ধোনি, আমাকে শুধু এটুকুই বলেছিলেন যে শুধু মৌলিক কাজগুলো সঠিকভাবে করো। চাপের মধ্যে প্রত্যেকেই আলাদা কিছু, অপ্রত্যাশিত কিছু করার চেষ্টা করে, কিন্তু শুধু মৌলিক কাজগুলো করার কথা ভাবো, তাতে বেশির ভাগ ক্ষেত্রেই তুমি সফল হবে।’ 

বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর বোলার বরুণ। তবুও তিনি নিজেকে সেরা মানেন না, তার মতে বুমরাই সেরা। ‘আমি এখন দাবা অনুসরণ করি। যখন গুকেশ চ্যাম্পিয়নশিপ জিতল, সে বলেছিল আমি এখন হয়তো বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্ত সবাই জানে ম্যাগনাস কার্লসেন এক নম্বর খেলোয়াড়। তাই আমি হয়তো এক নম্বর র‌্যাঙ্কিংধারী বোলার, কিন্তু সবসময় এক নম্বর বোলার বুমরাহ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাকা দিয়ে নিজের লাইফস্টাইল পরিবর্তনের চেয়ে কারো জীবন বদলে দিন: বরুণ

আপডেট সময় : ০৫:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫