ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রি হিসেবে চায় এলাকাবাসী মুক্তিযুদ্ধ প্রসঙ্গে জামায়াত ইসলাম: ওয়ালিউদ্দিন তানভির আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম : সালাহউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩ বাহিনীর প্রধান রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শিবচরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ আ.লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব যে কারণে স্বর্ণের দামে বড় পতন

সাবেক মন্ত্রী জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের আনোয়ারায় ‘জয় বাংলা’ স্লোগান ও সশস্ত্র মিছিলের ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আনোয়ারা থানার এসআই আবুল বাশার বাদী হয়ে মামলাটি করেন। শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করছেন ওসি মো. মনির হোসেন। 

সন্ত্রাস বিরোধী আইনের এই মামলায় ৬৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- আনিসুজ্জামান চৌধুরী রনি (৫২), রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, প্রকাশ পি.এস সায়েম (৩৮), এম এ কাইয়ুম শাহ (৪৭), রেজাউল করিম অনিস (৪৩), অসীম কুমার দেব (৪৮), আমিন শরীফ (৫০), মাস্টার মো. ইদ্রিচ (৬০), ইয়াছিন হিরু (৫০), কাজী মোজাম্মেল হক (৫৮), মহসিন আলম (৪২), নজরুল ইসলাম (৪০), বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ (৪৫), রাশেদ নেওয়াজ ছুট্ট মেম্বার (৫২), শিহাবুজ্জামান প্রকাশ সিহাব উদ্দিন (৩৫), জাফর উদ্দিন চৌধুরী প্রকাশ ভিপি জাফর (৬০), ছগির আহমদ আজাদ (৫২), শাহাজাদা এস এম মহিউদ্দিন (৫৫), ইমরান হোসেন বাবু প্রকাশ পিএস বাবু (৩৮), জসিম উদ্দিন আমজাদি (৫৫), এম এ হান্নান চৌধুরী মঞ্জু (৬৫), অজিজুল হক চৌধুরী নসু (৫৫), সাজিয়া সুলতানা (মহিলা মেম্বার) (৪০), রনি বল (৩৬)সহ সর্বমোট ৬৮জনের নাম উল্লেখপূর্বক এবং বাকি ৬০-৭০ জন অজ্ঞাত আসামি রাখা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা হাতে লাঠি, ইটপাটকেল, রড, দা, কিরিচ নিয়ে সরকারবিরোধী স্লোগান দেন। তারা বাজার এবং আশপাশের এলাকা প্রদক্ষিণ করছিলেন।

পুলিশ খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলে অংশগ্রহণকারীরা পালিয়ে যায়। পুলিশ আব্দুল কাদের, আব্দুল খালেক ও মো. আরিফ নামে তিনজনকে আটক করে। পাশাপাশি ২০টি কাঠের লাঠি, ১০টি আফলা ইটের খোয়া, ২টি দেশীয় তৈরি লোহার দা এবং ৮টি লোহার টুকরা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, আজ সকালে মামলাটি রুজু করা হয়। আসামিদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক মন্ত্রী জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫