ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রি হিসেবে চায় এলাকাবাসী মুক্তিযুদ্ধ প্রসঙ্গে জামায়াত ইসলাম: ওয়ালিউদ্দিন তানভির আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম : সালাহউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩ বাহিনীর প্রধান রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শিবচরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ আ.লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব যে কারণে স্বর্ণের দামে বড় পতন

গোপালগঞ্জে ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের সক্রিয় ৮ সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। অভিযানে তাদের কাছ থেকে গাঁজা, গাঁজা সেবনের কল্কি এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কাশিয়ানী উপজেলার গেড়াখোলা গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. জিসান (২০), মহেশপুর গ্রামের মোস্তফা মোল্যার ছেলে ইনতেমাম মোল্যা (২০), হোগলাকান্দি গ্রামের মনির মুন্সীর ছেলে হামজা মুন্সী (২০), একই গ্রামের আরিফ মোল্যার ছেলে অনিক মাহমুদ (২০), পশ্চিম মাঝিগাতি গ্রামের আসলাম ইয়ামিন শরীফ (২০), জালাল মোল্যার ছেলে বেলাল মোল্যা (২০), এস্কেন মুন্সীর ছেলে আশিক মুন্সী (২০) এবং দোলাগ্রামের ওহিদ শেখের ছেলে হামিম শেখ (২০)।

শনিবার (২৮ জুন) সকালে কাশিয়ানীর রাতইল হর্টিকালচার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’-এর আট সক্রিয় সদস্যকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত আটককৃতদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করে জেলহাজতে পাঠান।

ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ আরও বলেন, ‘সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবধরনের অপরাধীদের আটক করে আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালগঞ্জে ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫