ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রি হিসেবে চায় এলাকাবাসী মুক্তিযুদ্ধ প্রসঙ্গে জামায়াত ইসলাম: ওয়ালিউদ্দিন তানভির আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম : সালাহউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩ বাহিনীর প্রধান রক্তাক্ত ২৮ অক্টোবরের শহীদদের পরিবারের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শিবচরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ আ.লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব যে কারণে স্বর্ণের দামে বড় পতন

সমাজ থেকে সন্ত্রাস-মাদক-অপকর্ম পরিহার করতে চাই : এ্যানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ত্রাস, মাদক ও অপকর্মকে পরিহারের চ্যালেঞ্জ নিয়ে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে চান বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

তিনি বলেন, আমরা এই সমাজকে সুন্দর ও ভালো করতে চাই। সমাজকে সুন্দর ও ভালো করতে শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকবো। আমাদের লক্ষ্যে পৌঁছতে হলে এই জেনারেশনকে সবচেয়ে বেশি এগিয়ে নিতে হবে। তারা ছাড়া এই জাতির জন্য কোন বিকল্প নেই। তারা জুলাই আন্দোলনে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এই জেনারেশনকে প্রপারলি গাইড করতে না পারি তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হবো।

শনিবার (১৮ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর টাউন হল এবং পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত হামদ নাত ও গজল প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, স্কুল-কলেজ ও মাদ্রাসার কোমলতি শিক্ষার্থীদের নিয়ে ভ্যানগার্ড যে উদ্যোগ গ্রহণ করেছে তা সমাজব্যবস্থাকে পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। ১৭ বছরের বেশি সময় ধরে এই সমাজে একটি অবক্ষয় তৈরি হয়েছে। এই প্রজন্মকে মাদকের ব্যধিতে এমনভাবে নিয়ে আসা হয়েছে ফলে এই জেনারেশন খুবই ক্ষতিগ্রস্ত। মাদক থেকে সন্ত্রাস, রাহাজানি এবং অপকর্ম এমনভাবে হয়েছে যে সমাজটা একটা ট্রমায় পড়ে আছে। যদি এখান থেকে একটি সামাজিক আন্দোলন করে মুক্তি পেতে চাই, তাহলে সেই আলো ভ্যানগার্ড আমাদেরকে দেখাবে এবং দেখাচ্ছে।  

ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা নেছার উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। 

ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না ও রোকন উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান, চর মটুয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমেদ আবু তাহের, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহবায়ক এড. হাসিবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমাজ থেকে সন্ত্রাস-মাদক-অপকর্ম পরিহার করতে চাই : এ্যানি

আপডেট সময় : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫